তাজা খবর : 
 
 
চৌগাছায় দু'শ বোতল ফেনসিডিল আটক
এফএনএস (রহিদুল ইসলাম খান; চৌগাছা, যশোর) : যশোরের চৌগাছায় ২'শ বোতল ফেনসিডিল আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জানাযায় সোমবার উপজেলার বড় কাবিলপুর গ্রামের আব্দুস সালামের পুত্র আবু হাসানের বাড়ি থেকে ২'শ বোতল ফেনসিডিল আটক করে যশোর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব-৬ এর সদস্যরা।অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সুপার শরীয়তুল্লাহ ও পরিদর্শক সিরাজুল ইসলাম। এ ব্যাপারে চৌগাছা থানায় একাটি মামলা দায়ের করা হয়েছে।
 



চৌগাছায় বাসদের পথসভা অনুষ্ঠিত
এফএনএস (রহিদুল ইসলাম খান; চৌগাছা, যশোর) :যশোরের চৌগাছায় বাসদের পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের ভার্স্কয্যের মোড়ে এ পথসভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বাসদের সভাপতি কমরেড আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাসদের  যশোর জেলা শাখার সমন্বয়কারী কমরেড হাসিনুর রহমান। বক্তৃতা করেন শাহাজান আলী,অধ্যাপক আবুল কালাম আযাদ, আব্দুল মালেক প্রমুখ। বক্তারা অবিলম্বে জ্বালানি তেলের মূল্য কমানো,পেপার ―েপ্র বন্ধ এবং বাসভাড়া বৃদ্ধি না করার দাবি জানান।




চৌগাছায় ন্যাশনাল ব্যাংকের শীত বস্ত্র বিতরণ
এফএনএস (রহিদুল ইসলাম খান; চৌগাছা, যশোর) :যশোরের চৌগাছায় শীত বস্ত্র বিতরণ করেছে ন্যাশনাল ব্যাংক চৌগাছা শাখা।সোমবার এ উপলক্ষ্যে ব্যাংক কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজার ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইফুর রহমান বাবুল, কাউন্সিলার আনিচুর রহমান, জহুরুল ইসলাম মেম্বর, আব্দুল মজিদ মেম্বর প্রমুখ।অনুষ্ঠানে ১৫০ জন দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
 

  আপলোড তারিখ : 2013-01-21

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত