তাজা খবর : 
 
 
গুরুদাসপুরের সাংবাদিক কিরণের স্মরণসভা অনুষ্ঠিত
এফএনএস (অহিদুল হক; বড়াইগ্রাম, নাটোর) : নয়াদিগন্ত ও ফেয়ার নিউজ সার্ভিস টোয়েন্টি ফোর ডট কমের গুরুদাসপুর সংবাদদাতা ও চলনবিল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আজিজুল হক কিরণের স্মরণসভা গতকাল রোববার চাঁচকৈড় শিক্ষা সংঘ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
চলনবিল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রেসক্লাবের সভাপতি শাহনেওয়াজের সভাপতিত্বে স্মরণসভায় তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি রুহুল আমিন, চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি আলী আক্কাস, সাবেক সভাপতি আবুল কালাম আযাদ, মরহুমের ছোট ভাই ও চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী, আজকালের খবরের সাংবাদিক অধ্যাপক আতাহার আলী, গুরুদাসপুর বার্তার সম্পাদক প্রভাষক সাজেদুর রহমান, গুরুদাসপুর বার্তার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জালাল উদ্দিন শুক্তি, প্রভাষক ময়েনউদ্দিন, ডা. রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন। স্মরণসভায় মরহুম আজিজুল হক কিরণের স্মরণে একটি স্মরণিকা প্রকাশ এবং প্রতি বছর প্রেসক্লাবের পক্ষ থেকে তার মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেয়া হয়।  
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় সাংবাদিক আজিজুল হক কিরণ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


  আপলোড তারিখ : 2013-02-17

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত