তাজা খবর : 
 
 
শেরপুরে মাতৃভাষা দিবসে শিশুদের চিত্রাংকন, আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা
শেরপুরে  মাতৃভাষা দিবসে  শিশুদের চিত্রাংকন, আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন, আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। ২০ ফেব্রুয়ারী বুধবার দুপুরে শেরপুর শহীদ দারোগালী পৌর পার্কে একুশে বই মেলা প্রঙ্গনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমী'র যৌথ আয়োজনে এ প্রতিযোগীতায় জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে আগামী ২১ ফেব্রুয়ারী একুশে বই মেলার মাঠে পুরস্কার বিতরণ করা হবে।

  আপলোড তারিখ : 2013-02-20

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত