
এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলেয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজেন্দ্র দেবনাথকে গত ১৩ ফেব্রয়ারী/১৩ ইং ম্যানেজিং কমিটি বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সাময়িক বরখাস্ত করেন। এই বরখাস্তকে কেন্দ্র করে গত রবিবার স্কুলে প্রতিটি ক্লাসরুম প্রধান শিক্ষক রুম সহকারী শিক্ষকদের রুমে তালা লাগিয়ে ক্লাস বন্ধ রেখেছে কতিপয় শিক্ষর্থীরা। গতকাল সোমবার স্কুলে দেখা যায় তালা বন্ধ অবস্থায় রয়েছে। ছাত্র/ছাত্রীরা শিক্ষকেরা ক্লাসে ঢুকতে না পেরে মাঠে অবস্থান করছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করার ফলে বলেয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী সাময়িক বরখাস্ত বাতিল করার জন্য দাবী জানান। আরো জানা যায়, রাজেন্দ্র দেবনাথকে তার স্ব-পদে পুনর্বহাল না করিলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করবে। বলেয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যরা জানান, ব্যাপক অনিয়মের কারণে আমরা তাকে দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে বিভিন্ন দপ্তরে চিঠিপত্র দিয়েছি। তাদের দাবী নিয়ম মাফিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিভাবকেরা জানান প্রধান শিক্ষক কে সাময়িক বরখাস্ত করাকে কেন্দ্র করে স্কুলে তালা লাগানোর কারণে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ সৃষ্টি হচ্ছে। তাদের দাবী অনতি বিলম্বে স্কুলের সৃষ্ট ঘটনা সমাধানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ প্রয়োজন। এদিকে কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি কোন পদক্ষেপ গ্রহণ করতে পারেননি।