তাজা খবর : 
 
 
রাজশাহীতে হরতাল সমর্থকরা মাঠে নেই ॥ হরতাল চলছে নিরুত্তাপ
এফএনএস (ইউ. আদনান, রাজশাহী ব্যুরো) : রাজশাহী মহানগরীতে বিএনপি সমর্থিত জামায়াত-শিবিরসহ ১২টি সমমানা ইসলামী দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। রোববার সকাল ১০টা পর্যন্ত মহানগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। মহানগরীতে সকাল থেকে রিকশা অটোারিকশাসহ হালকা যানবাহনের স্বাভাবিক চলাফেরা লক্ষ্য করা গেছে। তবে, ভারি কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এদিকে যে কোনো ধরনের নাশকতামূলক ঘটনা এড়াতে মহানগরীর বিভিন্ন  রাস্তাসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থায় আছে।

শনিবার রাতে মহানগরীতে হরতালের সমর্থনে কয়েকস্থানে ঝটিকা মিছিল ও পটকা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করলেও রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতালে হরতাল সমর্থনকারীদের কোথাও দেখা যায় নি। জামায়াত-বিএনপি সমর্থিত এ হরতালে তাদেরও কোনো নেতাকর্মীদের মাঠে নামতে দেখা যায় নি।  সকাল থেকেই মহানগরীতে  অটোরিকশা, রিকশাসহ হালকা যান স্বাভাবিকভাবেই চলাচল করলেও ভারি যান চলাচল করেনি। রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে রেল স্টেশন থেকে যথানিয়মে সকল রুটের আন্তঃনগর ও লোকাল ট্রেন স্বাভাবিক নিয়মে চলাচল করেছে। এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর সাহেব বাজার, রেলগেট, তালাইমারী, লক্ষীপুর মোড়, কোর্ট স্টেশন, বাইপাসসহ বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। অব্যাহত রয়েছে  পুলিশ ও র‌্যাবের টহল। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এসএম মনির-উজ-জামান জানান, ভোর থেকেই যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ তাদের অবস্থান শক্ত করেছে। মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকায় বিপুল পরিমানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া রাস্তায় নিয়মিত পুলিশ ও র‌্যাব টহল দিচ্ছে।


  আপলোড তারিখ : 2013-02-24

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ