তাজা খবর : 
 
 
ফাঁসির রায়ে পাবনায় জামায়াত শিবিরের তান্ডব মহাসড়ক অবরোধ ভাংচুর ও অগ্নি সংযোগ
ফাঁসির রায়ে পাবনায় জামায়াত শিবিরের তান্ডব মহাসড়ক অবরোধ ভাংচুর ও অগ্নি সংযোগএফএনএস (খাইরুল ইসলাম বাসিত; পাবনা) : দেশব্যাপী জামায়াতের ডাকা গতকাল বৃহস্পতিবারের হরতালে বিভিন্ন স্থানে অবরোধের মধ্য দিয়ে পাবনায় হরতাল পালিত হয়। অপরদিকে জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীর ফাসীর রায় ঘোষনার পর পাবনায় ব্যাপক তান্ডব চালিয়েছে জামায়াত শিবির কর্মীরা। এ সময় তারা ৪টি প্রতিষ্ঠান ভাংচুর করে ও কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়।  পুলিশ ও এলাকাবাসী জানায়, হরতাল চলাকালে সকাল থেকেই জামায়াত শিবিরের কর্মীরা লাঠিসোটা নিয়ে রাস্তার উপর গাছের গুড়ি ফেলে টায়ার জ্বালিয়ে পাবনা-নগরবাড়ি মহাসড়কের মধুপুর. বাাঙ্গাবাড়ি, পু®পপাড়া, জালালপুর, রাজাপুর ও পাবনা-নাটোর মহাসড়কের মালিগাছা, টেবুনিয়া, দাশুড়িয়া, মজিদপুর এবং পাবনা-কুষ্টিয়া মহাসড়কের নতুনহাট, রূপপুর, পাকশী এলাকায় মহাসড়ক অবরোধ করে সব রকমের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এদিকে সকাল ১১টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মজিদপুর ও মালিগাছায়  পুলিশ রাস্তায় যান চলাচল স্বাভাবিক করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে জামায়াত শিবির কর্মীরা। পরে পুলিশী এ্যাকশনে তারা পিছু নেয়।  হরতালে বিপক্ষে শহরে আওয়ামীলীগ শহরে বিক্ষোভ মিছিল করেন এবং রায়ের পরে আনন্দ মিছিল করেন।

অপরদিকে জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীর ফাঁসীর রায় ঘোষনার পর পাবনায় ব্যাপক তান্ডব চালিয়েছে জামায়াত শিবির কর্মীরা। এ সময় তারা ৫টি প্রতিষ্ঠান ভাংচুর করে ও কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়।  দুপুরে পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুরে পাবনা যুব উন্নয়ন অফিস, কারিগরি প্রশিক্ষন ইনিষ্টিটিউট, টিচার্স ট্রেনিং কলেজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কার্যালয় ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ দুইটি বাস, দুইটি ট্রাক ভাংচুর ও অগ্নি সংযোগ করেন তারা। এছাড়া পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদী সলিমপুরে ১৫টি দোকান-পাট ভাংচুর করে বিক্ষুব্ধরা। পরে অতিরিক্ত পুলিশ, বিজিবি, র‌্যাব, আর্মড পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



  আপলোড তারিখ : 2013-02-28

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত