
এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : জামায়াতের ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টা হরতালের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ রোববার দুপুরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো:আয়ুব আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, যুগ্ন সাধারন সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন,আওয়ামীলীগ নেতা মো:আব্দুস সালাম , রতন চন্দ্র সাহা,যুবলীগ নেতা মো:মকবুল হোসেন,মো: সিরাজ উদ্দিন, ,মো:মোস্তাফিজুর রহমান মোবারেছ ছাত্রলীগ সভাপতি মো:আল আমিন অপু প্রমুখ।