এফএনএস (খ.ম মিজানুর রহমান রাঙ্গা; সাঘাটা, গাইবান্ধা) :উপজেলা শহরে সবকিছু বন্ধ রেখে স্বতর্ফূত হরতাল পালন করে লোকজন। পুলিশ ও বিজিবির বাঁধা উপেক্ষা করে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মঈন প্রধান লাবুর নেতৃত্বে ভোর থেকে দফায় দফায় মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মোস্তফা কামাল মিঠু, সোলায়মান আলী, আবুল কালাম আজাদ, আহম্মেদ কবির শাহিন, শহীদুল ইসলাম রিমেট, মামুন কাদির সুমন, ফজলুল করিম চান্দু, আবুল কাশেম, এনামুল হক শিল্পী, নিজাম উদ্দীন, মিজানুর রহমান, আব্দুল মতিন, হারুনুর রশীদ, ছাদেকুর রহমান প্রমূখ।