তাজা খবর : 
 
 
মৌলভীবাজারে জামাত-শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
এফএনএস (রমাপদ ভট্টাচার্য্য শংকর; নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার) :জামায়াতের নায়েবে আমীর দেলওয়ার হোসাইন সাঈদীসহ আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিােভ মিছিল ও সমাবেশ করেছে জামাত- শিবির।
বুধবার সকাল ১০ টায় শহরের চৌমোহনা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিমবাজারস্থ জামে মসজিদের সম্মুখে সংক্ষিপ্ত সমাবেশ করে। মিছিলে কয়েকশত নেতাকর্মীরা অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর আব্দুল মান্নান, সেক্রেটারী জেনারেল শাহেদ আলী, শিবির শহর শাখার সহ-সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা শাহবাগ আন্দোলনে প্রভাবিত হয়ে ট্রাইব্যুনাল রায় দিচ্ছে উল্লেখ করে বলেন, সরকার জামাত-শিবিরের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে এবং বিনা অপরাধে তাদের নেতাকর্মীদের গুলি করে হত্যা করছে।
  আপলোড তারিখ : 2013-03-06

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত