|
পাবনার ঈশ্বরদীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থেকে ২৬ কেজি ওজনের বিষ্ণু মুর্তি উদ্ধার
এফএনএস (খাইরুল ইসলাম বাসিত; পাবনা) :পাবনার ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ আজ বুধবার সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থেকে ২৬ কেজি ওজনের বিষ্ণু মুর্তি উদ্ধার করেছে। তবে পুলিশ কাউকে আটক করতে পরেনি। পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গ্রামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুর্তিটি উদ্ধার করে। এ ব্যাপারে ঈশ্বরদী জিআরপি থানায় একটি মামলা হয়েছে।
আপলোড তারিখ :
2013-03-06
|