|
মোল্লাহাটে ঈমাম সম্মেলন অনুষ্ঠিত
এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : মোল্লাহাটে ইসলামিক ফাউন্ডেসনের উদ্যেগে ঈমাম সম্মেলন ২০১৩ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মাহবুব আলমের সভাপতিত্বে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত উক্ত ঈমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা।বিশেষ অতিথি ছিলেন ইফার উপ-পরিচালক আনিচুর জামান সিকদার , ভাইস চেয়ারম্যান মেসবাউদ্দিন সরদার ,থানা অফিসার ইনচার্জ আবুসাইদ মোঃ খায়রুল আনাম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উলামা লীগের কেন্দ্রীয় নেতা মস্তফা হোসেন চুন্নু , প্রেসক্লাব মোল্লাহাটের সাধারন সম্পাদক এম এম মফিজুর রহমান ও ঈমাম গন প্রমূখ।
আপলোড তারিখ :
2013-03-06
|