তাজা খবর : 
 
 
গাইবান্ধায় ১৮ দলের ডাকা সকাল- সন্ধ্যা হরতাল চলছে ॥ সড়ক অবরোধ ও ২টি ককটেল বিস্ফোরন
এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : ১৮দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল গাইবান্ধায় কয়েকটি বিচ্ছিন্ন গটনা ছাড়া মোটামুটি শান্তিপুর্ন ভাবে চলছে। হরতাল সমর্থনকারীরা সকালে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের তুলশিঘাট,মাঠেরহাট এলাকায গাছের গুড়ি ইট ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। সুন্দরগঞ্জের মজুমদার হাট, বেলকা, ধর্মপুর সহ বিভিন্ন রাস্তায় হরতাল সমর্থনকারীরা পিকেটিং করছে। পলাশবাড়িতে রংপুর- বগুড়া মহাসড়কের ব্র্যাক অফিস- মহেশপুর, মেরিরহাটে আওয়ামীলীগ - বিএনপির সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। হরতাল চলাকালে মহাসড়কে ২টি গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে।  গাইবান্ধা শহরের রাস্তায় পিকেটার ও আইন শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি। গাইবান্ধার ২ নং ট্রাফিক মোড় ও পলাশপাড়ায় ২টি ককটেল বিস্ফোরন ঘটে। সুন্দরগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা বলবত আছে। গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দুরপাল¬¬ার কোন বাস ছেড়ে যায়নি। ব্যাংক ,বীমা, অফিস আদালত খোলা থাকলেও লোকের উপস্থিতি কম। শহরে দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল -কলেজ বন্ধ আছে।

  
  আপলোড তারিখ : 2013-03-07

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত