|
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জামাতের মিছিলে পুলিশের টিয়ারসেল নিক্ষেপ চুয়াডাঙ্গা-কালিগঞ্জ সড়ক অবরোধ

এফএনএস (মোঃ আরিফুল ইসলাম ডালিম: চুয়াডাঙ্গা) : বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় ১৮ দলের ডাকা সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতালের সমর্থনে সকালে জেলার আলমডাঙ্গার হাউসপুর এলাকায় জামায়াত মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া চুয়াডাঙ্গা-কালিগঞ্জ সড়কে গাছের গুড়ি ফেলে ও বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রাখে হরতালকারীরা। হরতালের সমর্থনে বিএনপি চুয়াডাঙ্গা শহরে বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের করে। হরতালের কারণে শহরের বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ইজি-বাইক,নসিমন, করিমন ও আলমসাধু চলাচল করছে। শিক্ষা প্রতিষ্টান খোলা থাকলেও ক্লাস হয়নি। ট্রেন চলাচল সাভাবিক রয়েছে। তবে মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।
জাতীয় ভিটামিন - এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় স্বাস্থ্য বিভাগের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
এফএনএস (মোঃ আরিফুল ইসলাম ডালিম: চুয়াডাঙ্গা) :জাতীয় ভিটামিন - এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় সিভিল সার্জন অফিসে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান। লিখিত বক্তব্যে তিনি জানান, চুয়াডাঙ্গা জেলায় এই ক্যাম্পেইনের আওতায় এবার ৬ থেকে ১১ মাস বয়সী ১৪ হাজার ৭শ ৪০ জন শিশু, ১ থেকে ৫ বছর বয়সী ১ লাখ ১৬ হাজার ৫৫০ জন ও ২ বছর থেকে ৫ বছর বয়সী ৯৩ হাজার ৫শ ১৪ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে। এ জন্য আউটরীচ কেন্দ্র, স্থায়ী কেন্দ্র, অতিরিক্ত কেন্দ্র ও ভ্রাম্যমান কেন্দ্রসহ ৯৮৫টি কেন্দ্র খোলা হয়েছে। শিশুদের এই ভিটামিন ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগের ২হাজার ৯শ ৫৫জন কাজ করবে বলে প্রেস কনফারেন্সে জানানো হয়। প্রেস কনফারেন্সে চুয়াডাঙ্গা বিএসএর সাধারণ সম্পাদক ডাঃ শাহাদত হোসেনসহ স্বাস্থ্য বিভাগের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপলোড তারিখ :
2013-03-07
|