তাজা খবর : 
 
 
বিরলে আ’লীগ বিএনপি’র মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ায় বিএনপি’র ১৫/২০ নেতাকর্মী আহত
এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : দিনাজপুরের বিরলে গতকাল বৃহস্পতিবার বিএনপি'র হরতাল চলাকালে আ'লীগ, ছাত্রলীগ, যুবলীগ হরতাল বিরোধী মিছিল করেছে। বিএনপি হরতালের সর্মথনে মিছিল নিয়ে বিরল বাজারস্থ বকুলতলা মোড়ে পৌঁছলে আ'লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের বাধায় উভয় পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
দিনাজপুরের বিরল উপজেলা আ'লণীগের সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, পৌর আ'লীগ নেতা সবুজার সিদ্দিক সাগর ও ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল আজাদ মনির নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে হরতাল বিরোধী মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাজারস্থ বকুলতলা মোড়ে অবস্থান করে। কিছুক্ষন পরে বিএনপি'র সভাপতি রফিুকল ইসলামের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে হরতালের সর্মথনে মিছিল বের করে পৌর শহরের বকুলতলা মোড়ে পৌঁছলে আ'লীগের বাঁধার মুখে পড়ে। বাঁধা উপেক্ষা করে মিছিল যেতে থাকলে উভয় পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ব্যাপরে উপজেলা আ'লীগের সভাপতি ইসহাক আলী সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা স্বীকার করে বলেন, এ ঘটনায় তাদের কোন নেতাকর্মী আহত হয় নাই। পরে পুলিশের কঠোর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিরলে বিএনপি'র শান্তিপুর্ন মিছিলে আ'লীগ ক্যাডার কর্তৃক হামলার প্রতিবাদে বিএনপি'র সাংবাদিক সম্মেলন
এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : গতকাল বৃহস্পতিবার বিকালে দিনাজপুরের বিরল উপজেলা বিএনপি'র শান্তিপুর্ন মিছিলে আ'লীগের ক্যাডার কর্তৃক অতর্কিত হামলার প্রতিবাদ জানিয়ে বিএনপি'র দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিএনপি'র সভাপতি রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, আ'লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা বকুলতলা মোড়ে পথ সভাস্থলে মাইক, চেয়ার ভাংচুর করে। আমাদের শান্তিপুর্ণ মিছিলে তারা অতর্কিতভাবে হামলা চালায়। এতে উপজেলা বিএনপি'র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরমান আলী, বিরল ইউপি বিএনপি'র সভাপতি রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান স্বপন, শহরগ্রাম ইউপি বিএনপি'র সভাপতি সালেউর রহমান মিন্টু, ছাত্রদলের সহ-সভাপতি আশাদুল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হেলাল, যুবনেতা শহীদ, তাঁতীদলের যুগ্ন-আহ্বায়ক লুৎফর রহমানসহ ১৫/২০ জন বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মী আহত হয়। আ'লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডার কর্তৃক শান্তিপুর্ন মিছিলে হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন নেতৃবৃন্দ। এ সময় বিএনপি'র সাধারন সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ, যুগ্ন সম্পাদক আব্দুর রশিদ, বাবুল হোসেন, দপ্তর সম্পাদক লিয়াকত আলী, সহ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক আবু তাহের, যুবনেতা ইয়াছিন আলী চৌধুরী প্রমুখও উপস্থিত ছিলেন। ঘটনার পর হতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  



  আপলোড তারিখ : 2013-03-07

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত