তাজা খবর : 
 
 
পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : ঢাকায় বুধবার বিএনপির মিছিলে পুলিশ গুলি চালিয়ে নেতা-কর্মীদের আহত করার প্রতিবাদে  আজ বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিল শেষে স্থানীয় ল'ইয়ার্স প্লাজার সামনে এক সমাবেশে কেন্দ্রীয় বিএনপি নেতা অধ্যাপক আলমগীর হোসেন বলেন ফ্যাসীবাদী আওয়ামী সরকার দেশের পুলিশকে আওয়ামী পুলিশে পরিনত করেছে। দু'একটি বিশেষ জেলার অধিবাসী পুলিশ অতি উৎসাহী হয়ে বিরোধী দলের মিছিল সমাবেশে গুলি চালাচ্ছে। বুধবার বিনা কারনে বিএনপির মিছিলে গুলি করে কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খানসহ কয়েক শত নেতা কর্মীকে আহত করেছে। তিনি বলেন দেশের মানুষ এ বর্বরোচিত হামলার জবাব দেবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আবদুস সালাম বাতেন, যুগ্ম সম্পাদক শেখ শহীদুল্লাহ, মুক্তিযোদ্ধা দলের সম্পাদক মির্জা জহুরুল হক, জেলা শ্রমিক দল সম্পাদক আফজাল হোসেন টিপু, জাসাসের আহবায়ক নাদির খান রাজু প্রমুখ।


  আপলোড তারিখ : 2013-03-07

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত