তাজা খবর : 
 
 
১৭ আফগান সেনাকে হত্যা করেছে তালেবান
১৭ আফগান সেনাকে হত্যা করেছে তালেবানএফএনএস ইন্টারন্যাশনাল ডেস্ক : আফগানিস্তানের তালেবানরা তাদের হাতে বন্দি ১৭ জন সরকারি সৈন্যকে হত্যা করেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় অপেক্ষাকৃত শান্ত প্রদেশ বাদাখশানে এ পাশবিক হত্যাকাণ্ড ঘটেছে। প্রদেশ পুলিশের উপ-প্রধান সাইয়েদ জাহাঙ্গির কেরামত জানিয়েছেন, “শত্র“রা ১৭ জন সৈন্যকে হত্যা করেছে এবং তাদের লাশ গতরাতে উদ্ধার করা হয়ছে। কিছু তালেবান বন্দির মুক্তির বিনিময়ে সরকার সাত সৈন্যকে তালেবানদের বন্দিদশা থেকে মুক্ত করেছে।“ গত শনিবার বাদাখশানে একটি গাড়ির বহরের নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত ওই ১৭ সেনাকে অপহরণ করে তালেবান। তাজিকিস্তান, চীন ও পাকিস্তানের  সীমান্তবর্তী প্রদেশটির একটি পাহাড়ি এলাকায় স্থানীয় জনগণ এসব হতভাগ্য সৈন্য'র লাশ উদ্ধার করেন। এ সম্পর্কে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আব্দুল মারুফ রাসেখ বলেন, গতরাতে ওয়ারদুজ জেলায় স্থানীয় অধিবাসীরা আফগান সৈন্যদের ১৭টি বুলেটবিদ্ধ লাশ উদ্ধার করেছেন। তালেবানরা এ হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে। তবে তারা দাবি করেছে, আটকের পর নয়,বরং তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে এসব সৈন্য নিহত হয়েছে।

  আপলোড তারিখ : 2013-03-07

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত