|
রংপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালিত

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : রংপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে । এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল মনসুর আহমেদ। বক্তব্য রাখেন অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, সাফিউর রহমান, তুষার কান্তি মন্ডল, তৌহিদুর রহমান টুটুল, অ্যাডভোকেট দিলশাদ ইসলাম মুকুল, মোতাহার হোসেন মওলা প্রমুখ। এরআগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
রপুরে বিএনপি'র শান্তিপূর্ণ হরতাল ॥ আটক ৬ এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : বৃহস্পতিবার সারাদেশে বিএনপিসহ ১৮দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল রংপুরে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়। অপ্রীতিকর ও নাশকতার ঘটনা এড়াতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয় পুলিশ চেকপোষ্ট। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা একটি মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর জাহাজ কোম্পানী এসে পৌঁছালে পুলিশ চেকপোষ্টের বাধার মূখে পরে। এ সময় জাহাজ কোম্পানীস্থ ট্রাফিক মোড়ে জেলা বিএনপি'র যূগ্ম আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।পরে মিছিল টি জেলার দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক সামসুজ্জামান সামু, যুব দল রংপুর জেলার রইস আহমেদ, সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাকু, সহসভাপতি নাজমুল আলম নাজু, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম, যূগ্ম আহবায়ক জিয়াউল শাহ শ্যামল, ছাত্রদল সভাপতি জহির আলম নযন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিজবুল, শহর ছাত্র দলের সভাপতি আতিকুল ইসলাম লেলিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ শাহিন হোসেন জাকির ও শাহেদ ইকবাল প্রমূখ। এছাড়া অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে নগরীতে পুলিশ ও বিজিবি'র টহল জোরদার করা হয়ে ছিল। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।এদিকে হরতালে পিকেটিংয়ের অভিযোগে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৮ শিবির কর্মীকে গ্রেফতার পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন, পশ্চিম গনেশপুরের ফারুক হোসেন ও বিপ্লব বিল্লাহ, সাতগাড়ার মিলন, মুসলিমপাড়ার মনোযান ও সাব্বির সুলতান ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার কাকিনার সেলিম।
এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : আন্তর্জাতিক নারী দিবস-২০১৩ উপলক্ষ্যে স্থানীয় উন্নয়ন সংস্থা সোস্যাল ইক্যুআলিটি ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট (সীড) ও লেটস্ হার ডিসাইডেড এন্ড পারটিসিপেটেড (এলএইচ ডিপি) প্রকল্প এবং রিকল প্রকল্পের উদ্দ্যেগে অক্সফ্যাম জিবি'র সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে সংস্থার রংপুরস্থ প্রকল্প কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করছেন এলএইচডিপি প্রজেক্ট ফেসিলেটেটর সুলতানা আফরিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার রিকল প্রকল্পের সমন্বয়কারী বঙ্কিম চন্দ্র সাহা ও এটিএন বাংলার রংপুর প্রতিনিধি মাহাবুবুল ইসলাম।সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, রংপুর জেলার বিভিন্ন উপজেলার চলমান নারী'র প্রতি সহিংসতা এবং পারিবারিক নির্যাতন বন্ধসহ নারী নিযৃাতন প্রতিরোধে যার যার অবস্থান থেকে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানানো হয়।এদিকে সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে মনের আধার দূর করণের অঙ্গীকার নিয়ে আধার ভাঙ্গার শপথ অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগদান করেন। তারা মোমবাতি প্রজ্জ্বলন করে শপথ গ্রহণ করেন। সম্মেলনে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের গৃহীত কমৃসুচী উল্লেক করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে জেলা পর্যায়ে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী ও রংপুর টাউন হলে আলোচনা সভা এবং উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।এদিকে সকাল ১০টায় রংপুর সাহিত্য পল্লী শ্রী রংপুর ইউনিট এক সঙবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেঞ্জমেকার জেলা কমিটির সভাপতি আহসান হাবিব রবু।
রংপুরে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচী পালন এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : বাংলাদেশ ছাত্রলীগ রংপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি রংপুর সরকারি কলেজ ছাত্রলীগ পালন করে। কর্মসূচীর মধ্যে সকাল ১.১৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, ৭.৩৫ মিনিটে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফকরুল হাসান লিউ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেরেজাহান শাওন, রংপুর সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক মিথুন কুমার, যুগ্ম আহবায়ক শাকিল রায়হান, আমিনুল, স্বাধীন, শাহিন, রুনু, জেলা ছাত্রলীগের সাহিত্য সম্পাদক এসএম সাব্বির আহমেদ, সহ সম্পাদক সোহাগ হোসেন, রংপুর সরকারি কলেজের ছাত্রলীগ নেতা সেতুন, সুজন, ইয়াসিন, সোনা, মুক্তা, নয়ন, ফিরোজ, সাগর সহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিএনপি ও জামাতের হরতালের প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে একটি হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রাজনীতিবীদ আব্দুল জলিল-এর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : প্রবীন রাজনীতিবীদ ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল জলিল-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আব্দুল জলিল মিয়া। এক শোক বার্তায় তিনি বলেন, জাতি দেশের একজন নিবেদিত রাজনীতিবীদকে হারাল এবং তাঁর মৃত্যুতে অপূরনীয় ক্ষতি হলো উল্লেখ্য করে বলেন, ৭১'এ তিনি স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন; তেমনিভাবে স্বাধীনতা পরবর্তী সময়েও দেশ গড়ার কাজে তিনি ছিলেন নিবেদিত প্রাণ।'উপাচার্য মরহুমের বিদেহীআত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপাচার্যের বিবৃতি এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আব্দুল জলিল মিয়া বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ আমাদের চেতনা ও প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি আজ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি আরও বলেন, ১৯৭১ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া সেই ঐতিহাসিক ভাষণে বাঙ্গালি জাতি ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। সেদিনের সেই ভাষণের ঘোষণা 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম-এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' ছিল মূলত: স্বাধীনতারই ডাক। এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। সেই ঘোষণা এবং নয় মাসের মুক্তিযুদ্ধের ফসল আমাদের স্বাধীনতা। উপাচার্য আরও বলেন, স্বাধীনতা পরবর্তী দেশকে সোনার বাংলা গড়ার স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর। কিন্তু বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা আজও গড়ে উঠেনি। তাই আজ সময় এসেছে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার ঘোষিত 'ভিশন ২০২১' বাস্তাবায়নের মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব।
মুক্তিুযদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের বিবৃতি এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ আজ বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন। প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্য সচিব ড. গাজী মাজহারুল আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ৭ মার্চ এর ভাষণের মাধ্যমেই জাতি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণকে বাঙ্গালি জাতির মুক্তির ভাষণ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ৭ মার্চের ভাষণের মাধ্যমেই আমরা পাকিস্তানি শাসন-শোষণ থেকে মুক্তি পেয়েছি। কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখনো গড়তে পারিনি। কারণ, ৭১'এর পরাজিত শক্তির কালো হাত এখনো আমাদের উপর থেকে সড়ে যায়নি। তাদের ষড়যন্ত্র দেশের উন্নয়ন অগ্রজাত্রাকে বাধাগ্রস্থ করেই চলেছে। আমরা মনে করি, স্বাধীন দেশের এই পবিত্র মাটিতে যতক্ষণ পর্যন্ত পাকিস্তানিদের দোসর থাকবে; ততক্ষন পর্যন্ত এ দেশকে সোনার বাংলা গড়া সম্ভব নয়। তাই বর্তমান সরকারের আমলে চলমান যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করে তরুন প্রজন্মের প্রত্যাশা পূরণের পাশপাশি জাতির প্রত্যাশা পূরণ করতে হবে।
সাহাদৎ সভাপতি/সম্পাদক আশরাফুল রংপুর মহানগর জাতীয় পাটির ৩১নং ওয়ার্ড কমিটি গঠন এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি ও জাতীয় ছাত্র সমাজ ৩১নং ওয়ার্ড কমিটি বৃহস্পতিবার গঠন হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগরীর জাতীয় পাটির সাধারণ সম্পাদক এ্যাড. সালাউদ্দিন কাদেরী। জাপা নেতা ডাঃ নফল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাপার যূগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, রংপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি একরামুল হোসেন শাহাদৎ, জাতীয় পাটি সদর উপজেলার সভাপতি রুহুল আমিন লিটন, মহানগর জাপার সাংগঠনিক সম্পাদক কাজল মাহামুদ ফারুক, যূগ্ম সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, জাতীয় ছাত্র সমাজের জেলা সভাপতি নাজমুল হুদা লাভলু, ১৫ ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক শামিম আকতার সিদ্দিক লিটন।সম্মেলন শেষে ৫১ সদস্য বিশিষ্ট পৃথক ৩টি করা হয়। ৩১নং ওয়ার্ড জাতীয় পাটির সভাপতি শাহাদৎ হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব আনছার, জাতীয় যুব সংহতির ৩১ নং ওয়ার্ড কমিটির সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক মোকতার হোসেন ও সাংগঠনিক ওয়াজেদ আলী এবং ছাত্র সমাজ ৩১ নং কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান রিফুল, সাধারণ সম্পাদক মানিক মিয়া ও সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম মিজু।
আপলোড তারিখ :
2013-03-07
|