তাজা খবর : 
 
 
সাঁথিয়ায় তারেক রহমানের ৬ষ্ঠ কারাবরণ দিবস পালন
এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) : গতকাল বৃহস্পতিবার বিকেলে পাবনার সাঁথিয়ায় পৌর ও ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের ৬ষ্ঠ কারাবরণ দিবস উপলক্ষে পৌর বিএনপি'র কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সাঁথিয়া পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আশিক ইকবাল রাসেলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান রিপনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি'র  সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। আরো বক্তব্য দেন পৌর বিএনপি'র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আব্দুল লতিফ, যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল মাষ্টার, বিএনপি নেতা আফসার আলী, রহম আলী, শাহীনুর রহমান স্বাধীন, মোত্তালিব, সেলিম, রিয়েন, জাহাঙ্গীর আলম সেলিম, আবুল বাশার, মোক্তার হোসেন, লুৎফর রহমান উল্কা, ফোরকান আলী মাষ্টার, কামরুজ্জমান ঝনু, ছাত্রদল নেতা, বাকিবিল্লাহ মানিক, আশরাফুল ইসলাম, মিরাজুল ইসলাম, সাদ্দাম প্রমুখ।  



  আপলোড তারিখ : 2013-03-07

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত