তাজা খবর : 
 
 
সিরিয়া বিদ্রোহীদের প্রতি ফিলিপাইনের আহ্বান
সিরিয়া বিদ্রোহীদের প্রতি ফিলিপাইনের আহ্বানএফএনএস ইন্টারন্যাশনাল ডেস্ক : ফিলিপাইনের সরকার গোলান মালভূমি অস্ত্রবিরতি জোনে সিরিয়ার বিদ্রোহীদের হাতে আটক জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ফিলিপাইনের ২১ সৈন্যকে দ্রুত মুক্তি দিতে গতকাল আহ্বান জানিয়েছে। সিরিয়ার বিদ্রোহীরা গত বুধবার বিদ্রোহীদের একটি পর্যবেক্ষণ কেন্দ্রে ফিলিপাইনের এসব সৈন্য আটক করে। তারা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সদস্য। তাদের আটকের পর বিদ্রোহীরা জানায়, গোলানের একটি গ্রাম থেকে সিরিয়ার সরকারি সৈন্যদের সরিয়ে না নেয়া পর্যন্ত এসব সৈন্য তাদের হাতে বন্দি থাকবে। ফিলিপাইনের পররাষ্ট্র বিভাগ জানায়, ফিলিপাইন সরকার জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত ফিলিপাইনের ২১ সৈন্যকে দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানাচ্ছে। তারা গোলান মালভূমিতে নিযুক্ত ইউনাইটেড ন্যাশনস ডিসএনগেজমেন্ট অবজারভার ফোর্সের (ইউএনডিওএফ) সদস্য। এক বিবৃতিতে পররাষ্ট্র বিভাগ জানায়, বিদ্রোহীদের হাতে বন্দি সকল জিম্মি সুস্থ রয়েছে এবং তাদের মুক্তির জন্য আলোচনা চলছে। ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল আর্নুলফো বার্গোস এএফপিকে বলেন, বিদ্রোহীরা জিম্মিদের চিকিৎসা সেবা দিচ্ছে। তিনি আরো বলেন, তারা বন্দিদের শত্র“ হিসেবে বিবেচনা না করে তাদেরকে অতিথি হিসেবে গণ্য করছে।

'সৈন্যদের দ্রুত মুক্তি দেয়া হবে বলে আমরা আশা করছি।' উল্লেখ্য, জাতিসংঘ ডিসএনগেজমেন্ট ফোঁর্স ১৯৭৪ সাল থেকে সিরিয়া ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করছে। এদিকে আরব লিগ থেকে বহিষ্কার হওয়া সিরিয়াকে আবার এ জোটে ফিরিয়ে আনার জন্য গত বুধবার আহ্বান জানিয়েছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আদনান মনসুর। সিরিয়ায় সংঘাতের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য তিনি এ আহ্বান জানান। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ৮ মাসের গণআন্দোলনের পর ২০১১ সালের নভেম্বরে আরব লিগে সিরিয়ার সদস্য পদ স্থগিত করা হয়। কিন্তু এখন সিরিয়া সঙ্কট উত্তরণে একটি রাজনৈতিক সমাধানের জন্য দেশটির সঙ্গে যোগাযোগ করা জরুরি উল্লেখ করে মনসুর বলেন, “আরব লিগে সিরিয়ার সদস্য পদ আবার চালুর আহ্বান জানাচ্ছি।” লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সরকার হিজবুল্লাহ গেরিলারাসহ প্রেসিডেন্ট বাশার আল আদাস সমর্থক শিয়া ও খ্রিস্টান শরীকদের জোট নিয়ে গঠিত।

প্রতিবেশী দেশ সিরিয়া থেকে ছড়িয়ে পড়া সংঘাত মুক্ত থাকার নীতি পরিচালনার চেষ্টা করে আসছেন মিকাতি।বক্তব্যে মিকাতি বলেন, সিরিয়া বিষয়ে আরব লিগের যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাবেন তিনি। তবে লেবাণীজ পররাষ্ট্রমন্ত্রী মনসুর সিরিয়ার ব্যাপারে আরব লিগের পদক্ষেপের সমালোচনা করেছেন। তিনি বলেন,“আমরা ২ বছরেরও বেশি সময় ধরে বৈঠক করেছি, সিদ্ধান্তের পর সিদ্ধান্ত নিয়েছি।আমাদের ধারণা ছিল এর মাধ্যমে আমরা শাসন পরিবর্তন করে সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে পারব।কিন্তু সিরিয়া কেবলই রক্ত আর ধ্বংসে নিমজ্জিত হয়েছে।”

  আপলোড তারিখ : 2013-03-07

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ