তাজা খবর : 
 
 
শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভা যাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভা যাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ শোভাযাত্রার আয়োজন করেন। জেলার বিভিন্ন নারী সংগঠন, এনজিও, ব্র্যাকসহ বিভিন্ন সামাজিক সংগঠন এতে অংশ নেন। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মছিরুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর, সদর উপজেলার ইউএনও আইরীন ফারজানা, অধ্যক্ষ আশীষ চন্দ্র কর,  জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, কহিনুর বেগম প্রমুখ। সভায় একজন স্বাবলম্বী নারীকে পুরস্কৃত করা হয়। এদিকে শহরের নিউমার্কেট মোড়ে নারী দিবস উপলক্ষে বেসরকারী সংস্থা 'সারি' এক মানববন্ধনের আয়োজন করে। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 
  আপলোড তারিখ : 2013-03-08

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত