|
কাউনিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
এফএনএস (মোস্তাক আহমেদ; কাউনিয়া, রংপুর) : 'নারীর তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল বাংলাদেশের অঙ্গিকার'। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গতকাল শুক্রবার রংপুরের কাউনিয়ায় পল্লীশ্রীর উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পৃষ্টপোষকতায় পল্লীশ্রীর আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মর্কতার নেতৃত্বে একটি শোভাযাত্রা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোত্তালেব সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা তালুকদার শিউলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মিন্টু, কাউনিয়া প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন, উপজেলা মানবাধিকার সভাপতি আবেদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা, পল্লীশ্রীর রোকসানা বেগম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর এফ,ও আইবি আব্দুল মোত্তালেব প্রমুখ উপস্থিত ছিলেন।
আপলোড তারিখ :
2013-03-08
|