তাজা খবর : 
 
 
ওয়েন রুনি ম্যান ইউতেই থাকছে ; স্যার এল্যাক্স ফার্গুসন
 স্যার এল্যাক্স ফার্গুসনএফএনএস স্পোর্টস ডেস্ক :  ম্যান ইউর কোচ এ্যালেক্স ফার্গুসন গতকাল জানিয়েছেন, ওয়েন রুনি কোথাও যাচ্ছে না সে ম্যানচেস্টার ইউনাইটেডই থাকছেন। চলতি মৌসুম শেষেই রুনি তার দীর্ঘদিনের ক্লাব ছাড়ছেন বলে পত্রিকায় প্রকাশিত হলে ফার্গুসন এ খবরকে উড়িয়ে দেন। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লীগে গত মঙ্গলবার ম্যাচে প্রথম একাদশে রুনি স্থান না পাওয়ায় ক্লাবে তার ভবিষ্যত নিয়ে আবারো প্রশ্ন ওঠে। এমন অবস্থায় ক্লাবে রুনির দিন শেষ বলে অনেকেই ধারণা করছেন। আগামীকাল রোববার এফ এ কাপের কোয়ার্টার ফাইনালে চেলসির বিরুদ্ধে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফার্গুসন এমনটা হওয়ার সম্ভাবনা নাচক করে দেন।

তিনি বলেন, “আগামী বছর রুনি এখানে থাকবে। আমি আপনাদের কথা দিচ্ছি। আমার নিজের এবং রুনির মধ্যে কোন সমস্যা নেই। বলা হয় আমরা কথা বলি না এটা সম্পর্ণ ভুল। সে কারণটা পুরোপুরি বুঝতে পেরেছে। কৌশলগতভাবে আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল। আমরা সব সময় এটা করি না। কিন্তু ঐ সময় করেছিলাম।”
তিনি বলেন, “হ্যাট্রিক করার পর আমি শিনজি কাগাওয়াকে তুলে নিয়েছিলাম। এজন্য আমাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে আমি মনে করছি।”
তিনি বলেন, “আমার দল সম্পর্কে জানিয়ে দিয়ে কাউকে কেন আমি সাহায্য করবো? আমরা তা করবো না।”

  আপলোড তারিখ : 2013-03-08

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত