তাজা খবর : 
 
 
শাহবাগ গণজাগরণ মঞ্চের কটেল বিস্ফোরন ও তানভীর হত্যাকারীদের শাস্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল
এফএনএস (এসএম আব্দুল হালিম; জামালপুর) : শাহবাগ গণজাগরণ মঞ্চের কাছে ককটেল বিস্ফোরন ও নারায়নগঞ্জের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকি হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সন্ধ্যার পর জামালপুরে বিক্ষোভ মিছিল হয়েছে।চেতনায় একাত্তরের উদ্যোগে জামালপুর গণজাগরণ মঞ্চ থেকে মিছিলটি বের হয়ে শহর পদক্ষিণ শেষে পুনরায় গণজাগরণ মঞ্চে গিয়ে শেষ হয়।এ সময় বক্তব্য রাখেন জামালপুর গণজাগরণ মঞ্চের মূখপত্র এনামুল হক তালুকদার রিপন, মুক্তিযোদ্ধা সন্তান যুব কমান্ডের আহবায়ক জাফর ইকবাল জাফু, চেতনায় একাত্তরের যুগ্ম আহবায়ক জামাল পাশা ও সৈয়দ তানভীর আহম্মেদ।


  আপলোড তারিখ : 2013-03-09

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত