
এফএনএস : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডবি�উটিএ) জন্য নির্মিত দু�টি উদ্ধারকারী জাহাজের হস্তান্তর অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ড়শ শুক্রবার রাতে কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মন্ত্রী তিন সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন: বিআইডব্লিউটিএ�র চেয়ারম্যান ড. মোঃ শামছুদ্দোহা খন্দকার এবং নৌ-পরিবহন মন্ত্রীর একান্ত সচিব মোঃ সোহরাব হোসেন শেখ।
উল্লেখ্য, দেশে �হামজা� ও �রুস্তম� নামে দু�টি উদ্ধারকারী জাহাজ রয়েছে। যার এক একটির উত্তোলন ক্ষমতা ৬০ মেট্রিক টন। বড় জাহাজ ডুবে গেলে উদ্ধারকারী এই জাহাজগুলো দিয়ে তা তোলা সম্ভব হয় না।
দীর্ঘ ২৮ বছর পর বিআইডব্লি�উটিএ�র জন্য প্রতিটি ২৫০ টন উত্তোলন ক্ষমতা সম্পন্ন দু�টি উদ্ধারকারী জাহাজ সংগ্রহ করা হচ্ছে। যা এ বছরের এপ্রিল মাসের মধ্যে দেশে এসে পৌঁছবে। উদ্ধারকারী জাহাজ দু�টি দক্ষিণ কোরিয়ার দাইউ ইন্টরন্যাশনাল কর্পোরেশনের শিপইয়ার্ডে নির্মিত হয়েছে।কোরিয়া সরকারের সফট লোনে জাহাজ দু�টি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৫৬ কোটি ৬৫ লাখ টাকা। কোরিয়া সরকারের এ লোন ৪০ বছরে শোধ করতে হবে। কোরিয়া সরকার এটিকে সম্পূর্ণ মওকুফ করেও দিতে পারে।
কোরিয়ায় জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে যোগদান শেষে মন্ত্রী সিঙ্গাপুরে মেডিক্যাল চেক-আপ করাবেন। মন্ত্রী আগামী ১৪ মার্চ দেশে ফিরবেন বলে জানা গেছে।