তাজা খবর : 
 
 
সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাস নাশকতা রোধে ইমামদের ভূমিকা অগ্রণী
এফএনএস (এম জিললুর; সাতক্ষীরা) : সামাজিক শৃংখলায় আলেম ওলামাদের ভুমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে শনিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত সভায় জেলার প্রশিক্ষনপ্রাপ্ত ইমামদের পাশাপাশি শতাধিক মসজিদের ইমাম উপস্থিত ছিলেন। সাতক্ষীরা ইসলামী ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, পুলিশ সুপার মো: আসাদুজ্জামান। সভায় বক্তরা সাম্প্রতিক সময়ে ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে কতিপয় ধর্মব্যবসায়ী সাধারন মানুষের মধ্যে যে বিভ্রান্ত ছড়াচ্ছে তার বিষয়ে সকলকে সজাগ ও সচেতন হওয়ার আহবান জানান। ধর্মের নামে জ্বালাও পোড়াও, মানুষ হত্যা করা ইসলামের দৃষ্টিতে মহা অপরাধ উল্লেখ করে বক্তরা বলেন, এখন থেকে প্রতিটি মসজিদে কুরআন হাদিসের আলোকে ইমামরা আলোচনা করে সন্ত্রাস, নাশকতার বিরুদ্ধে জনমত গড়ে তুলবেন। সমাজে উগ্র জঙ্গিপনা, নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ইমামদের দায়িত্বশীল ভুমিকার রাখার আহবান জানান বক্তরা।


  আপলোড তারিখ : 2013-03-09

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত