
এএনএস ইন্টারন্যাশনাল ডেস্ক : ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলা মাদূরো অবিলম্বে নির্বাচন আয়োজনে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার রাতে শপথ নেয়ার পর তিনি এ আহ্বান জানান। ভেনেজুয়েলার সাবেক ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদূরো দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। রাষ্ট্রীয় মর্যযাদায় প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের অন্ত্যোষ্টিক্রিয়ার অনুষ্ঠানের পর আনুষ্ঠানিকভাবে মাদূরো দায়িত্বগ্রহণ করলেন। রাজধানী কারাকাসে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে মাদূরোর অভিষেক অনুষ্ঠানটি পরিচালনা করেন দেশটির জাতীয় সংসদের স্পিকার দিয়োসদাদো ক্যাবেল্ল। এদিকে দেশটির প্রধান বিরোধীদলীয় জোট ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে মাদূরোর অভিষেক অনুষ্ঠান বয়কট করেছে। তাদের দাবি, এই অভিষেক অসাংবিধানিক। বিরোধীদলীয় জোট বলছে, সাংবিধানিকভাবে জাতীয় সংসদের স্পিকারেরই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করা উচিত। বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপরিলেস এই পদক্ষেপকে প্রতারণা বলে অভিহিত করেছেন।
ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ দীর্ঘ প্রায় দুই বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলতি মাসের ৫ তারিখে মারা যান। অসুস্থ অবস্থায় শ্যাভেজ নিজেই মাদূরোকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করে যান। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে মাদূরোর অভিষেক অনুষ্ঠানের পর স্পিকার ক্যাবেল বলেন, ভেনেজুয়েলা সমাজতন্ত্রের পথ অনুসরণ করবে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে মাদূরো ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্ববাচন দেবেন বলে আশা করা হচ্ছে।
অভিষেক অনুষ্ঠানে ভেনেজুয়েলার সংবিধান হাতে জাতীয় সংসদে মাদূরো শপথ করেন, আমি আমাদের নেতা হুগো শ্যাভেজের প্রতি পরিপূর্ণণ আনুগত্য স্থাপনপূর্ববক শপথ করছি যে, আমরা মুক্ত মানুষদের কঠিন হাতকে সাথে নিয়েই বলিভারিয়ান সংবিধানের প্রতি অনুগত থাকবো এবং রক্ষা করবো।
মাদূরোর দায়িত্বগ্রহণের পর কারাকাসে আতশবাজি পোড়ানো হয়। এরআগে গত শুক্রবার ভেনেজুয়েলার জনগণ দেশটির প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজকে আবেগঘন বিদায় জানায়। মাদূরো দেশটির শোকাকুল জনগণের উদ্দেশ্যে বলেন, শ্যাভেজ চিরকাল অপরাজেয়, বিশুদ্ধ এবং চিরঞ্জীব থাকবেন।