|
সাতক্ষীরায় পুলিশের অভিযানে জামায়াত শিবিরের ৭ কর্মী আটক:পুলিশকে আটকানোর চেষ্টা ব্যর্থ

এফএনএস (এম জিললুর; সাতক্ষীরা) : সাতক্ষীরা সদর থানার পুলিশ অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ৭ কর্মীকে আটক করেছে। শুক্রবার রাতে সদর উপজেলার মাহমুদপুর ভাড়খালি ও ছনকা এলাকা থেকে তাদেরকে আটক করে। এসময় জামায়াত শিবির এলাকায় এলাকায় মাইকিং করে এবং রাস্তা কেটে পুলিশকে আটকানোর চেষ্টা করেছে বলে জানাগেছে। ধৃতদের মধ্যে আব্দুস সামাদ নামের সরকারি এক কর্মকর্তা রয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ গাজী মোহাম্মাদ ইব্রাহীম জানান, ধৃতরা হল সদর উপজেলার ছনকা গ্রামের মৃত আনিছ উদ্দীনের ছেলে আব্দুস সামাদ (৪২) সে সাতক্ষীরা শহর উপকণ্ঠের বিনেরপোতা ধান গবেষনা ইন্সিটিটিউট এর একজন কর্মকর্তা। এছাড়াও ছনকা মাঝের পাড়ার মিলন দফাদার, ছনকা উত্তর পাড়ার আব্দুল্যাহ সরদারের ছেলে আবুল কাশেম, মাহমুদপুর গ্রামের ছবেদ গাজীর ছেলে আবুল গাজী (১৮) ভাড়খালির মৃত রইচ উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম কারিগর, একই গ্রামের মজনুর রহমানের ছেলে মফিজুর রহমান (২২) এবং শ্যামনগরের শ্রীফলকাটি গ্রামের কারী তৈয়বুর রহমানের ছেলে বর্তমানে সদরের মাহমুদপুর এলাকার বাসিন্দা হাফেজ মনিরুজ্জামান গাজী। ধৃতদের গত ২৮ ফেব্রয়ারীর বিকালে শহরের বকচরা মোড় সার্কিট হাউজ এলাকায় পুলিশের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে উল্লেখ করে গতকাল দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আপলোড তারিখ :
2013-03-09
|