
এফএনএস ইন্টারন্যাশনাল ডেস্ক : সিরিয়ার বিদ্রোহীদের হাতে অপহৃত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ২১ সদস্যের সবাই মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তারা সিরিয়া থেকে জর্দানে চলে গেছে। জর্দান সরকারের মুখপাত্র সামিহ মাইতাহ জানান, ফিলিপাইনের সেনারা সবাই সিরিয়া সীমান্ত পেরিয়ে তার দেশে পৌঁছেছে এবং সবাই এখন সে দেশে অবস্থান করছে। আম্মানে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত অলিভিয়া ভি পালালা তার দেশের সেনা সদস্যের মুক্তির কথা নিশ্চিত করেছেন। জাতিসংঘের এসব শান্তিরক্ষীকে অপহরণ করে বিদ্রোহীরা জর্দান সীমান্তের কাছে সিরিয়ার জামলাহ গ্রাম রেখেছিল। সিরিয়ায় ততপর বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা গত ৬ মার্চ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ২১ সদস্যকে অপহরণ করে। ইসরাইলের দখলে থাকা গোলান মালভূমিতে ফিলিপাইনের এসব সেনা মোতায়েন ছিল। গোলান মালভূমিতে ফিলিপাইনের ৩০০ সদস্যের একটি শক্তিশালী ইউনিট মোতায়েন রয়েছে।