তাজা খবর : 
 
 
মিশরে দাঙ্গা সৃষ্টির দায়ে ২১ ব্যক্তির ফাঁসির আদেশ বহাল
মিশরে দাঙ্গা সৃষ্টির দায়ে ২১ ব্যক্তির ফাঁসির আদেশ বহালএফএনএস ইন্টারন্যাশনাল ডেস্ক : মিশরের পোর্ট সাঈদ শহরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট দাঙ্গায় জড়িত ২১ ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আদেশ বহাল রেখেছে কায়রোর আদালত। গত জানুয়ারি মাসে প্রথম এ রায় হয় এবং গত শনিবার কায়রোর আদালত তা পূর্ণ বহাল রাখলো। নিরাপত্তার কারণে পোর্ট সাঈদ শহরের বদলে রাজধানী কায়রোয় আদালত বসে। মামলার বাকি ৫২ জনের মধ্যে নয়জনকে ১৫ বছর, ছয় জনকে ১০ বছর এবং দু'জনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে। সাত পুলিশের মধ্যে মাত্র দু'জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। ২৮ জন বেকসুর খালাস পেয়েছেন। রায় ঘোষণার পরপরই পোর্ট সাঈদ শহরে আজ আবার সহিংসতা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধ কিছু লোক কায়রোয় ফুটবল সদর দপ্তরে হামলা চালায়। সেখানকার একটি পুলিশ ক্লাবেও হামলা চালিয়েছে উগ্রপন্থীরা। তবে, এ রায়ে খুশি হয়ে রাস্তায় নেমে আনন্দ-উল্লাস প্রকাশ করে ২০১২ সালের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত আল-আহলি ক্লাবের ভক্ত-সমর্থকরা। ২০১২ সালের পহেলা ফেব্র“য়ারি অনুষ্ঠিত ওই ফুটবল ম্যাচের শেষ পর্যায়ে আল-মাসরি ক্লাবের সমর্থকরা প্রতিপক্ষ আল-আহলি ক্লাবের সদস্যদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৭৪ নিহত ও প্রায় এক হাজার ব্যক্তি আহত হয়। ওই ঘটনায় পুলিশ অনেকটা নীরব ভূমিকা পালন করে।

  আপলোড তারিখ : 2013-03-10

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত