
এফএনএস (মোঃ আল আমিন শাওন; শরীয়তপুর) : ১ লাখ ৪৭ হাজার ৬৯ শিশুকে ভিটামিন 'এ' খাওয়ানোর লক্ষমাত্রা নিয়ে শরীয়তপুর জেলায় ১২ মার্চ জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এ উপলক্ষে রবিবার (১০ মার্চ) শরীয়তপুর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক জেলা প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবদুল ওহাব হাওলাদারের সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন, শরীয়তপুর প্রেসক্লাব সভাপতি অনল কুমার দে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ মাহবুব হোসেন, ডাঃ সৈয়দা নাজিয়া, জেলা ইপিআই সুপারেন্টেন্ড এম.এম জাহাঙ্গীর হোসেন প্রমূখ। এসময় সিভিল সার্জন অফিসের বিভিন্ন কর্মকর্তা সহ জেলায় কর্মরত বিভিন্ন টিভি ও সংবাদপত্রের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় ১২ মার্চ জেলার মোট ১ হাজার ৭'শ ২৩ টি টিকা কেন্দ্রে ১ লক্ষ ৪৭ হাজার ৬৯ জন শিশুকে ভিটামিন 'এ' ও ১ লক্ষ ২১ হাজার ৯'শ ৮ জনকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর জন্য ৫ হাজার ১'শ ৬৯ জন স্বেচ্ছা সেবক নিয়োগ দেয়া হয়েছে।