|
বগুড়ার বাবু হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে ৭২ঘন্টার আল্টিমেটাম

এফএনএস (ম,রফিক,বগুড়া ) : বগুড়ার সারিয়াকান্দি পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রহমান বাবু হত্যা মামলার ঘটনায় অবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবীতে আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগ । আগামী ৭২ঘন্টার মধ্যে বগুড়ার নির্বাচনী এলাকা (সারিয়াকান্দি-সোনাতলা)এলাকার স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান এর ব্যক্তিগত সহকারী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাবু হত্যা মামলার প্রধান আসামী আলমগীর শাহী সুমনসহ সকল আসামীদের আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করার আলটিমেটাম দেয়া হয়েছে । এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ এবং এলাকাবাসীর উদ্যোগে শনিবার বিকেলে থানা মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম মুনুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুনজিল আলী সরকার , আওয়ামীলীগ নেতা এ কে এম জাকারিয়া জাকির ,আব্দুস সালাম , উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান লেমন প্রমুখ ।বক্তাগন বাবু ।উক্ত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে আগামী বুধবার সারিয়াকান্দিতে অর্ধ দিবস হরতাল এবং বৃহস্পতিবার থানার সামনে অবস্থান কর্মসূচী ঘোষনা করা হয়। কর্মসূচি ঘোষনা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুনজিল আলী সরকার ।
আপলোড তারিখ :
2013-03-10
|