তাজা খবর : 
 
 
শেরপুরে ২য় বিভাগ ক্রিকেট লীগে নবারুণ সংঘ অপরাজিত চ্যাম্পিয়ন
এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : শেরপুর ২য় বিভাগ ক্রিকেট লীগে নবারুণ সংঘ অপরাজিত চ্যাম্পিয়ন ও উত্তরা স্পোর্টিং ক্লাব রানারআপ হয়েছে। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ায় এ দু'দল আগামী বছর প্রথম বিভাগ লীগে খেলবে।

 রবিবার স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলায় নবারুণ সংঘ ২ উইকেটে উত্তরা স্পোর্টিং ক্লাব ক্লাবকে পরাজিত করেছে। সকালে টস জিতে উত্তরা স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে। জবাবে নবারুণ সংঘ শেষ বলের আগে ৮ উইকেটে ১৩৬ রান তুলে ২ উইকেটে জয়লাভ করে।

খেলা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি পুরস্কার বিতরন করেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই বছর পর এবার ডিএসএ'র তালিকাভুক্ত ১৯ টি ক্লাব নিয়ে দ্বিাতীয় বিভাগ ক্রিকেট লীগ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত স্কোর ঃ  উত্তরা স্পোর্টিং ক্লাব-১৩৪/৯, ৩০ ওভার (বিপ্লব ৩৮*, রতন ২৯, অতিঃ ২৮, মামুন ২/১১, রাসেল ২/১৫)। নবারুণ সংঘ-১৩৬/৮, ২৯.৫ ওভার (আরিফ ৩৮*, হুমায়ুন ৩৬, অতিঃ ২২, বাঁধন ৩/২৭, জামান ২/১৩)। নবারুণ সংঘ ২ উইকেটে জয়ী।


  আপলোড তারিখ : 2013-03-11

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত