তাজা খবর : 
 
 
জিয়ানগরে বিএনপি ও জামায়াত- শিবিরের ৫ শতাধিক নেতা কর্মীদের নামে পৃথক ৩ টি মামলা গ্রেফতার আতংকে নেতাকর্মীরা
এফএনএস (শাহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : পিরোজপুরের জিয়ানগরে বিএনপি-জামায়াত ও শিবিরের ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে আওয়ামীলীগ। রোববার রাতে বালিপাড়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ লতিফ হাওলাদারের ছেলে খলিলুর রহমান বাদী হয়ে ১০৯ নেতাকর্মীসহ তিন থেকে চারশ লোকের নামে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেছেন। থানা সূত্রে জানা যায়, এই মামলায় উপজেলা বিএনপির সভাপতি আঃ লতিফ হাওলাদার, সাধারন সম্পাদক ফায়জুল কবির তালুকদার, ৩ নং বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান, সেক্রেটারী ডাঃ আঃ হাই, শিবির নেতা তাওহিদুল ইসলাম, রাতুলসহ ১০৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়। এছাড়াও অজ্ঞাত তিন থেকে চারশ লোককে ওই মামলায় আসামী করা হয়েছে। গত রোববার ৩ মার্চ সন্ধ্যায় বালিপাড়ার চন্ডিপুর এলাকায় জামায়াত- শিবির ও বিএনপির নেতাকর্মীর হামলায় যুবলীগ নেতা মোঃ জাকির হোসেন, খায়রুল খোকন ও জাহিদ আহত হয়। এর প্রেক্ষিতে রোববার ১০ মার্চ আহত যুবলীগ নেতা খায়রুলের ভাই খলিলুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানান ইন্দুরকানী থানার এস আই মোতাহার আলী।
এছাড়া গত ২ মার্চ উপজেলার চন্ডিপুর জোমাদ্দারহাট আওয়ামীলীগ অফিস, বঙ্গবন্ধু ও প্রধাণমন্ত্রী শেখহাসিনার ছবি ভাংচুরের ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুব আলী জোমাদ্দার বাদী হয়ে ৪ মার্চ বিএনপি ও জামায়াত-শিবিরের ৬৫ নেতার্কমী নামোল্লেখ করে অজ্ঞাত শতাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে একটি মামলা করেছেন।
এর আগে গত ২১ ফেব্র“য়ারী পত্তাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোবারেক আলী হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে বিএপির ৮ নেতাকর্মীসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।  এছাড়াও আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরে বিভিন্ন সময় উপজেলার সাংবাদিক শিক্ষকসহ বিএনপি জামায়াত শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে ২০ থেকে ২৫ মামলা দিয়ে হয়রানী করা হয়।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন জানান, আওয়ামী সরকার মুখে বলে গনতন্ত্র কাজে বাকশালী তন্ত্র । এরা মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে দমন করার পথ বেছে নিয়েছে । আওয়ামী সরকার দেশের মানুষকে পাখির মত গুলি করে হত্যা করছে। তারা মিথ্যা মামলা দেয়াতেই বিশ্বাসী।
অপরদিকে উপজেলা বিএনপি সাধারন সম্পাদক ফায়জুল কবির তালুকদার জানান, আমাদের নেতাকর্মীরা পুলিশ ও সরকারী দলের হয়রানির কারনে কোন কর্মসুচী পালন করতে পারছেনা। গ্রেফতার এড়াতে রাতে কোন নেতাকর্মীরা বাড়িতে থাকতেছেনা। বিএনপির নেতাকর্মিরা একত্রিত হলেই পুলিশ এসে ছত্রভঙ্গ করে দেয়। আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়ারনী করা হচ্ছে।
উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আঃ হাই জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারনে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী করা হচ্ছে।


জিয়ানগরে সড়ক দুর্ঘটনা আহত ১৫
এফএনএস (শাহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : পিরোজপুরের জিয়ানগরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন গুরুতর আহত হয়েছে । গত কাল সকালে উপজেলার বালিপাড়া জোরা কবর রাস্তার মোড়ে অটোরিকশা ও টমটম এর সাথে মুখো মুখি সংর্ঘষ হয়। এতে ড্রাইভার আঃ রাজ্জাক সহ ১৫ জন আহত হয়েছে । আহতারা হলো জিয়ানগর বাজার ব্যাবসাই ডাঃ মাকছু (মাজাভাই), আলোমগীর হোসেন, আলম হোসেন, জসিম, রতন, আয়সা খাতুন , শাহিন ও ইব্ররাহীমসহ ১৫ জন গুরুতর আহত হয়েছে । আহতরা পিরোজপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জিয়ানগরের ফ্রেন্ডস কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক
এফএনএস (শাহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : জিয়ানগরের ফ্রেন্ডস কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার বিকালে ফ্রেন্ডস কিন্ডার গার্টেনের ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে আলহাজ্জ্ব হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আঃ খালেক গাজী। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফেরদৌসী আক্তার, জিয়ানগর প্রেস ক্লাবের সভাপতি এইচ, এম, ফারুক হোসাইন ও শহিদুল ইসলাম প্রমুখ।

জিয়ানগরে আওয়ামীলীগ নেতাকে হত্যার হুমকি
এফএনএস (শাহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : জিয়ানগরে আওয়ামীলীগ নেতাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ইউপি সদস্য ও জিয়ানগর প্রেস ক্লাবের সহ সভাপতি ইউছুফ আলী জোমাদ্দারকে রোববার তার মোবাইল ফোনে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে ইউছুফ আলী জোমাদ্দার ইন্দুরকানী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
  আপলোড তারিখ : 2013-03-11

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত