তাজা খবর : 
 
 
পাবনা বিএনপি নেতা হত্যাকান্ডের প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে ঃ বিএনপি নেতার দাফন সম্পন্ন
এফএনএস (খাইরুল ইসলাম বাসিত; পাবনা) : পাবনা সদর উপজেলা বিএনপির সহ- সভাপতি ও গয়েশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রহিম আলী মৃধা হত্যাকান্ডের প্রতিবাদে পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। হরতাল চলকালে শহরের অধিকাংশ দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও হালকা যানবাহন চলাচল ছিল অনেকটা স্বভাবিক । হরতালের সমর্থনে শহরের বিভিন্ন অলি গলিতে বিক্ষিপ্তভাবে মিছিল ও পিকেটিং করেছে বিএনপি কর্মীরা। আইন-শৃংখলা নিয়ন্ত্রনে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।  এদিকে  আজ বেলা ১১ টার দিকে  পাবনার পু®পপাড়া মাদ্রাসা মাঠে ২য় জানাজা নামাজ শেষে ইব্রাহিম মৃধাকে পারিবারিক গোরস্থনে তাকে দাফন করা হয়।  গতকাল ভোরে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার লালনশাহ সেতুর পশ্চিম পাশে আটষট্টি পাড়া গ্রাম থেকে এ বিএনপি নেতার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যপারে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে থানায় একটি মামলা হয়েছে


  আপলোড তারিখ : 2013-03-11

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত