
এফএনএস (সোহেল রানা; সলঙ্গা, সিরাজগঞ্জ) :কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ১০টায় সলঙ্গা থানা সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । থানা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক হাবিুর রহমান সুজন ও সিনিয়র যুগ্ন আহব্বায়ক শেখ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল থানা সদরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদিক্ষন করে । বিক্ষোভ শেষে স্থানীয় দলিল লিখক সমিতি চত্বরে হাবিুর রহমান সুজনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । শেখ রফিকুল ইসলামের পরিচলনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় তাতীদলের সদস্য কে,এম মারুফ হাসান খোকন,বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের যুগ্ন সাধারণ সম্পাদক ফজলার রহমান অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন থানা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহব্বায়ক আমিরুল ইসলাম,আঃ মজিদ,শাহআলম,মামুন,সানোয়ার হোসেন, থানা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক আনিছুর রহমান বাবু,সেলিম এলাহী,আল-আমীন ,রাসেল
,আমজাদ সলঙ্গা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রনজু আহমেদ রামকৃষ্ণ পুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন আহব্বায়ক আলহাজ,লেবু,সুমন প্রমুখ । বক্তাগণ ১৮দলের গ্রেফতারকৃত সকল নেতাকর্মিদের নিঃশর্ত মুক্তি সহ সুষ্ঠ র্নিবাচনের জন্য তত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবী জানায়