|
মাগুরায় ডাকাতের বোমায় এসআই আহত, আটক ৩
এফএনএস : সোমবার মাগুরা সদরে ডাকাতের বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সেসময় তিন ডাকাতকে ধরে এলাকাবাসী পিটুনি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। আহত উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান এবং তিন ডাকাত খলিল (৩০), শাহজাহান (৩০) ও মিলনকে (৩০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা সদর হাসপাতালের ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যশোরে স্বর্ণের দোকানে ডাকাতি করে একদল দুর্বৃত্ত মাগুরার দিকে আসছিল। বেলা ৩টার দিকে যশোর পুলিশের কাছে এ খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ মাগুরা-যশোর রোডের ভাইনার মোড়ে অবরোধ দিয়ে তাদের মাইক্রোবাসকে আটকানোর চেষ্টা করে। তিনি বলেন, ডাকাতরা মাইক্রোবাস থেকে হাতবোমা নিক্ষেপ করে পালানোর সময় পুলিশ ধাওয়া করে মাগুরা-ঝিনাইদহ সড়কের ছোটব্রিজ থেকে তিন জনকে আটক করে।
আপলোড তারিখ :
2013-03-11
|