|
পাবনায় বিএনপি নেতা হত্যাকান্ডের প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল পালিত ॥ দাফন সম্পন্ন

এফএনএস (খাইরুল ইসলাম বাসিত; পাবনা) : পাবনার গয়েশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা ইব্রহিম আলী মৃধা হত্যাকান্ডের প্রতিবাদে সোমবার পাবনায় শান্তিপূর্নভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল চলকালে শহরের অধিকাংশ দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। দুরপাল¬ার যানবাহন চলাচল বন্ধ থাকলেও হালকা যানবাহন চলাচল ছিল অনেকটা স্বাভাবিক। হরতালের সমর্থনে শহরের বিভিন্ন অলি গলিতে বিক্ষিপ্তভাবে মিছিল ও পিকেটিং করেছে বিএনপি কর্মীরা। আইন-শৃংখলা নিয়ন্ত্রনে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হরতাল সমর্থনে জেলা বিএনপি শহরে কোন প্রকার মিছিল করেনি। এদিকে সোমবার বেলা ১০ টার দিকে পাবনার পু®পপাড়া কামিল মাদরাসা মাঠে ২য় জানাজা নামাজ শেষে ইব্রাহিম মৃধাকে পারিবারিক কবরস্থনে তাকে দাফন করা হয়। এর অগে রোববার বাদ মাগরিব পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। ২য় জানাজায় হাজার হাজার লোক অংশগ্রহণ করেন। প্রসঙ্গত গত সোমবার ভোরে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার লালনশাহ সেতুর পশ্চিম পাশে আটষট্টি পাড়া নামক স্থানে মহাসড়কের পাশ থেকে বিএনপি নেতা ইব্রাহীম আলী মৃধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যপারে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে ভেড়ামারা থানায় একটি মামলা হয়েছে।
আপলোড তারিখ :
2013-03-11
|