|
হরতালে সমর্থনে ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
এফএনএস (কে.এম রুবেল; ফরিদপুর) : দেশ ব্যাপী ১৮ দলের ডাকা মঙ্গলবারের সকাল-সন্ধা হরতালের সমর্থনে সোমবার সন্ধ্যায় ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপুর্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে নের্তৃত্ব দেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি জুলফিকার হোসেন জুয়েল। মিছিলে স্বেচ্ছাসেবক দল ছাড়াও বিএনপি ও যুবদলের নেতা কর্মীরা অংশগ্রহন করে।
আপলোড তারিখ :
2013-03-11
|