তাজা খবর : 
 
 
বাটা সিগন্যালে শিবিরের তাণ্ডব
বাটা সিগন্যালে শিবিরের তাণ্ডবএফএনএস : শিবির কর্মীরা সোমবার বিকেল ৫টায় আঠারো দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি চলাকালে রাজধানীর বাটা সিগন্যালে কয়েকটি যাত্রীবাহী বাস ও মুন্নু সিরামিকসহ কয়েকটি দোকানে ভাঙচুর চালিয়েছে । আনুমানিক ২০ জন শিবিরকর্মী হাতিরপুল এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিল থেকেই হঠাৎ তারা বাস ও দোকানপাটে হামলা শুরু করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করকে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ ব্যাপারে নিউ মার্কেট জোনের ট্রাফিক সার্জেন্ট রাজিব হোসেন বলেন, প্রায় ২০ জন শিবিরকর্মী ঝটিকা মিছিল বের করে কয়েকটি বাস ও দোকানপাটে হামলা করে দ্রুত পালিয়ে যায়। কিন্তু তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। এরপর থেকে কাটাবন মসজিদের আশপাশ, বাটা সিগন্যাল ও শাহবাগ গণজাগরণ মঞ্চ এলাকায় সতর্কাবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


  আপলোড তারিখ : 2013-03-12

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত