তাজা খবর : 
 
 
শিক্ষা মানুষের গুণাবলীকে প্রসারিত করে ..লায়ন গনি মিয়া বাবুল
এফএনএস (সিহাব; শ্রীপুর, গাজীপুর) : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, শিক্ষা মানুষের গুণাবলীকে প্রসারিত করে, শিক্ষা শিশুর দৈহিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশ ঘটায়। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধ, শৃঙ্খলা, শিষ্টাচার, সততা, উদারতা প্রভৃতি গুণাবলী মানুষের মধ্যে সুপ্তাবস্থায় থাকে। এই গুণাবলীগুলোর বিকাশের জন্যে প্রয়োজন প্রকৃত শিক্ষা। গত ৯ মার্চ গাজীপুর জেলার শ্রীপুরের টেপিরবাড়ী দেওচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের নিজস্ব মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরো বলেন, আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রয়োজন সবার জন্যে শিক্ষা। বিদ্যালয়ের সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জলিল বি.এ, বিশেষ অতিথি ছিলেন তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার আবুল, টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম মোড়ল ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ আকবর আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যগণ ও শিক্ষকবৃন্দ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



  আপলোড তারিখ : 2013-03-11

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত