|
গোপন সমঝোতার ভিত্তিতে কর্মসুচি বিরলে বিএনপির হরতাল শিথিল করার পরে আলীগের হরতাল বিরোধী মিছিল

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : দিনাজপুরের বিরলে রাজনৈতিক সহিংসতা এড়াতে গোপন সমেঝোতার ভিত্তিতে রাজনৈতিক দল আ'লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসুচি পালন করছে। বিএনপি'র ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বিরলে বিএনপি'র দু'টি গ্রুপ পৃথক পৃথকভাবে হরতালের সমর্থনে মিছিল করেছে। দুপুর সোয়া ১১ টার দিকে বিদ্রোহী গ্রুপের নেতা সাবেক ভিপি হামিদুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ চত্বর হতে মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এক পথ সভায় মোতাহার হোসেন, শরিফ উদ্দীন আহমেদ, সুলতান মাহমুদ, আবু নাছার প্রধান, মহসিন আলী প্রমুখও বক্তব্য রাখেন। এর পরে দুপুর ১২ টার দিকে বিএনপি'র সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক প্রভাষক মিজানুর রহমানের নের্তৃত্বে দলীয় কার্যালয় হতে হরতালের সর্মথনে মিছিল বের করে পৌর শহরস্থ বকুলতলা মোড়ে এক পথসভা করে। বিএনপি'র প্রচার সম্পাদক আলাল উদ্দীনের পরিচালনায় পথ সভায় বিএনপি'র সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ, যুগ্ন সম্পাদক বাবুল হোসেন প্রমুখও বক্তব্য রাখেন। উভয় গ্রুপের পথসভা শেষে হরতাল সিথিল করার পর পৌনে ১ টার দিকে আ'লীগের সাধারন সম্পাদক এ.কে.এম মোস্তাফিজুর রহমা
আপলোড তারিখ :
2013-03-12
|