তাজা খবর : 
 
 
রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলা থানা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
এফএনএস (সুমন্ত চাকমা; জুরাছড়ি, রাঙ্গামাটি) : রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলা থানা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গত কাল মঙ্গল বার গণপূর্ত বিভাগ অর্থায়নে ৮ কোটি টাকা ব্যায়ে নির্মিতব্য এই থানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এ সময় রাঙ্গামাটি পুলিশ সুপার আমেনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জামিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান প্রবর্তক চাকমা সহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিত্তি প্রস্তর করতে গিয়ে পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম এক সময় একটি আতংকতি জনপদ ছিলো। পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনার মাধমে এই অঞ্চলের অর্থণৈতিক উন্নয়নে কাজ করছে। তিনি বলেন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে পুর্ণ বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের শান্তি ফিরেয়ে আনা হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী আরো বলেন, আগামী কিছু দিনের মধ্যে থানা ভবন নির্মাণ হয়ে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের কাজ করতে আরো সহায়ক হবে বলে তিনি জানান।
পরে প্রতিমন্ত্রী পানছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।


  আপলোড তারিখ : 2013-03-12

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত