
এটিএন বাংলায় ১২ মার্চ শুরু হচ্ছে নতুন একটি ধারাবাহিক নাটক। নাটকটির নাম 'নীড় খোঁজে গাংচিল'। মোহন খান এর রচনা ও পরিচালনায় এ ধারাবাহিকে অভিনয় করেছেন- শাহেদ শরীফ খান, মীর সাব্বির, শোয়েব, হাসান মাসুদ, আরফান, চাঁদনী, নওশিন, সাবাবা মোহন, মিতা নূর, সোমা, ফারজানা ছবি, মাহমুদজ্জামান সেলিম প্রমুখ।
নাটকটির গল্পে দেখা যাবে, বিশাল দেহী ভদ্রলোক চৌধুরী সাহেব। প্রতিদিন নিয়ম করে সমূদ্র সৈকতে দুই বেলা জগিং করেন। তারপরে সৈকতে বসেন ভূড়িভোজের জন্য। তার সংগে থাকে সব সময় দুই ব্যাক্তিগত সহকারী নিশা ও পুলক। এরা দু'জন তাদের বসের বিচিত্র সব খেয়াল মেটাতে সব সময়ই ব্যস্ত থাকেন।
সমূদ্রের ঢেউয়ের মতো প্রতিদিন নতুন নতুন মানুষ এসে চৌধূরী সাহেবের সাথে পরিচিত হন। আর সাথে অনেকেই তার কাছে রেখে যান তাদের জীবনের খন্ডিত সুখ দু:খের ঘটনা। এই নিয়েই ধারাবাহিক নাটক 'নীড় খোঁজে গাংচিল'।