তাজা খবর : 
 
 
কুড়িগ্রামে নাগরিক সনদ বাস্তবায়নে মতবিনিময় সভা
এফএনএস (এম রহমান রঞ্জু; কুড়িগ্রাম) : জনমুখী সেবা প্রদানের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসন, সদর হাসপাতাল ও জেলা কৃষি বিভাগের নাগরিক সনদ বাস্তবায়নে এক মতবিনিময় সভা বুধবার অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ দেলওয়ার বখত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপ-সচিব ডঃ সাজেদুল হাসান, স্বাস্থ্য বিভাগের উপ-সচিব জাফর ইকবাল, কৃষি বিভাগের উপ-সচিব আব্দুর রউফ, সিভিল সার্জন ডাঃ লোকমান হাকিম, কৃষি বিভাগের উপ-পরিচালক প্রতীপ কুমার মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু হোরায়রা, প্রেস ক্লাবের সভাপতি সফি খান, আমিনুল ইসলাম মন্ডল মঞ্জু, মানিক চৌধুরী, হারুন-অর-রশীদ লাল, ছানালাল বকসী, আহসান হাবীব নীলু, কাজিউল ইসলাম, ডাঃ অজয় কুমার রায়, ডাঃ আমিনুল ইসলাম, ডাঃ নজরুল ইসলাম প্রমুখ।
সভায় কৃষি, স্বাস্থ্য ও জেলা প্রশাসনের সেবার মান বৃদ্ধি, অনিয়ম দূর্নীতি ও হয়রানি বন্ধ করতে নানা উদ্যোগ গ্রহনের সুপারিশ করা হয়।
প্রধান অতিথি মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ দেলওয়ার বখত বলেন, সরকার সব ধরনের সেবা জনগনের দোরগোরায় পৌঁছে দিতে সব ধরনের উদ্যোগ নিয়েছে। এ জন্য প্রয়োজন নাগরিক সনদ যাতে করে সেবা গ্রহিতারা জানতে পারে সরকারের কোন দপ্তর থেকে কি কি সেবা দেয়া হয়। তাহলে তারা তাদের অধিকার আদায় করে নেবে।


রিজভীর মুক্তির দাবিতে বৃহষ্পতিবার কুড়িগ্রামে  জেলা বিএনপির অর্ধ দিবস হরতাল আহবান

এফএনএস (এম রহমান রঞ্জু; কুড়িগ্রাম) :কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর মুক্তির দাবিতে কুড়িগ্রাম জেলা বিএনপি বৃহষ্পতিবার ভোর ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অর্ধ দিবস হরতাল আহবান করেছে। বুধবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে এই হরতাল আহবান করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক (সাবেক এমপি) সাইফুর রহমান রানা বলেন, 'কুড়িগ্রামের সন্তান ও বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভীর প্রতি সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে ও তার নি:শর্ত মুক্তির দাবিতে এই হরতাল পালিত হবে'। সংবাদ সম্মেলনে দলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, আব্দুল আজিজ, সহিরুজ্জামান সাজু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, হাসিবুর রহমান হাসিব, পৌর মেয়র নুর ইসলাম নুরু, আশরাফুল হক রুবেল, নাদিম আহমেদ, মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব প্রমুখ।
পরে জেলা বিএনপির পক্ষে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


  আপলোড তারিখ : 2013-03-13

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত