তাজা খবর : 
 
 
শীর্ষ নেতাদের মুক্তির দাবেিত গাইবান্ধায় তাতীদলের মানববন্ধন
এফএনএস : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও অঙ্গ দলের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাগারে আটক যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রেজভী আহমেদ সহ  সকল নেতাকর্মীর নিঃশর্ত মক্তির দাবীতে গাইবান্ধা জেলা জাতাীয়তাবাদী তাতী দলের উদ্যোগে জেলা বিএনপি কার্যালয় সম্মুখে  ঘন্টাব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা তাতী দলের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান লিটনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুজ্জামান খান বাবু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয কমিটির সদস্য কাজী আমিরুল ইসলাম ফকু, শহর বিএনপির সাধারন সম্পাদক শাকিল ইসলাম পাপুল, সদর থানা শ্রমিক দলের আহবায়ক এস এম হুনান হক্কানী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম লিপন, মুক্তিযোদ্ধাদল নেতা মমতাজুল ইসলাম, স্বেচ্চাসেবক দলনেতা মামুনুর রশিদ, তাতীদল নেতা আমজাদ পারভেজ খান, বিএনপি নেতা মোখলেছুর রহমান, শ্রমিকনেতা আব্দুল কুদ্দুস মোড়ল, রেজাউল প্রামানিক, ছাত্রদল নেতা রফিউদ্দৌলা শিবলী প্রমুখ। বক্তারা বিএনপির শীর্ষনেতৃবৃন্দসহ গাইবান্ধা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন বাবু, মৎসজীবি দলের কেন্দ্রীয সদস্য আনিসুর রহমান নাদিম, জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক খন্দকার জাহিদুন্নবী তিমুর নিঃশর্ত মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

  আপলোড তারিখ : 2013-03-16

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত