তাজা খবর : 
 
 
প্রেসিডেন্ট হিসেবে প্রথম ইসরাইল সফরে ওবামা
এফএনএস ইন্টারন্যাশনাল ডেস্ক : বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার ইসরাইল সফরে যাচ্ছেন। ফিলিস্তিন ও ইসরাইলে নিষ্ফিদ্র নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে তিনি ইসরাইল সফর করবেন। তিনদিনের রাষ্ট্রীয় সফরে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনায় বসবেন। ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি স্থাপন প্রসঙ্গসহ সিরিয়া যুদ্ধ ও ইরানের পরমাণু অস্ত্রে সমৃদ্ধ হওয়ার আশঙ্কা আলোচনার প্রধান ইস্যু থাকবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসরাইলে পৌঁছেছেন। তবে ইসরাইল বা ফিলিস্তিন কোন পক্ষই এটা ভেবে খুব একটা আশাবাদি হতে পারছে না যে ওবামা তাদের মধ্যে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে সক্ষম হবেন।  এদিকে ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া পুনঃস্থাপনে ওবামা উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন এমনটা আশা না করার প্রতিই জোর দিচ্ছেন মার্কিন কর্মকর্তারা।

  আপলোড তারিখ : 2013-03-20

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত