তাজা খবর : 
 
 
শেরপুরে বোরো ধানের মূল্য নির্ধারণে মতবিনিময় সভা
এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : গ্রামীণ জীবন যাত্রার স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান ( সি,এস আর এল) এর অংশ হিসেবে শেরপুর জেলার বোরো ধানের মুল্য নির্ধারনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কর্মজীবী নারী,সিএসআরএল ,  জিআরও ডব্লিউ, অক্্রফেম এর সহায়তায় দরিদ্র কল্যাণ সংস্থার   সার্বিক তত্ত্বাবধানে কৃষি পণ্যের জনমূল্য কমিশনের উদ্যোগে গতকাল বুধবার জেলার কৃষি ডিপ্লোমা  ইন্সটিটিট অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও কৃষি পণ্যের জনমূল্য কমিশনের সভাপতি আনোয়ার হোসেন আনু।  অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন
ডিকেএস এর চেয়ারম্যান কায়সার আহম্মেদ ফারুক । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন জেলা উপ-পরিচালক (ডিএই) সুভাষ চন্দ্র দেবনাথ । এতে ফেসিলেটর হিসেবে অনুষ্ঠানে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সংস্থার প্রজেক্ট  কো- অর্ডিনেটর মোঃ নাজিম উদ্দিন । বক্তব্য রাখেন, কমিশনের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু ,ডিকেএস এর ভারপ্রাপ্ত পরিচালক বিলকিস বেগম প্রমুখ । অনুষ্ঠানে জেলার ৫টি উপজেলার  প্রত্যন্ত এলাকার প্রান্তিক কৃষক ও কৃষাণীরা অংশ গ্রহণ করেন ।


  আপলোড তারিখ : 2013-03-21

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত