
এফএনএস : ভারতের মুম্বই বিস্ফোরণ মামলায় সঞ্জয় দত্তের কারাদণ্ডের সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট। প্রথম দেড় বছর জেলে কাটিয়ে জামিনে মুক্ত ছিলেন সঞ্জয় দত্ত । এর পর তিনি সুপ্রিম কোর্টে মামলা খারিজের আবেদন জানান। কিন্তু আজ তাঁর আবেদন খারিজ করে কারাদণ্ডের সাজা বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত। তবে ৬ বছরের বদলে তা কমিয়ে ৫ বছর করা হয়েছে।
অর্থাত, সঞ্জয় দত্তকে এখনও সাড়ে তিন বছর জেলে কাটাতে হবে। তাঁকে অবিলম্বে জেল হেফাজতে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আমাদের ভারতের প্রতিনিধি জানায় , আগামী সপ্তাহেই 'মুন্নাভাই'কে ফের জেলে পাঠান হবে।
অন্য দিকে, এই মামলায় মূল অভিযুক্ত ইয়াকুব মেমনের ফাঁসির সাজাও বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তবে অন্য অভিযুক্তদের ফাঁসির সাজা বদলে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।