তাজা খবর : 
 
 
সদরপুরে চরাঞ্চালে দুর্যোগ সহনশীল সমাজ গঠনে একেকের বিভিন্ন কর্মসূচীতে কাজ করা হচ্ছে
এফএনএস (প্রভাত কুমার সাহা রায়; সদরপুর, ফরিদপুর) : ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খার ভাঙ্গন কবলিত চরাঞ্চলের ঝুঁকি পূর্ন ব-দ্বীপের একটি ইউনিয়নের নাম চরনাছিরপুর। জেলা শহর থেকে প্রায় ৫০ কিঃ  মিটার দক্ষিন-পূর্বের উক্ত চরটির নাম চরদিয়ারা। এপার ভাঙ্গে-ওপার গড়ে এমনি একটি যোগাযোগ বিছিন্ন অবহেলিত চরএলাকা। বহু ভাঙ্গা-গড়ার পরও হাজার বছরেও বিলিন হয়নি চরটি। রাজধানী ঢাকার মাত্র ৬৫ কিঃ মিটার দূরে অবস্থান হলেও আধুনিকতার ছোয়া লাগেনি আজও।
  তথ্য সংগ্রকালে জানা গেছে, গত ১০ বছরে এ সকল এলাকা নদী গর্ভে বিলীন হয়েছে ২/৩ বার। এখানকার মানুষ নানা দুর্যোগ ও দুর্ভোগের শিকার হয়ে আসছেন বছরের পর বছর। বন্যা আসলে ঘর-বাড়ি ভাসিয়ে নিয়ে যায়। খড়ায় ধূধূ বালুচরে পানির হাহাকার, নদী ভাঙ্গন কালবৈশাখী ও নানা দুর্যোগে কেড়ে নিয়ে যায় ওদের ঘরবাড়ি ও মাঠের ফসল। এ সকল সুবিধা বঞ্চিত মানুষের পাশে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে এসেছে ফরিদপুরের স্থানীয় এজিও ''আমরা কাজ করি'' (একেকে) নামের একটি সাহায্যকারি সংস্থা। অক্সফ্যামের আর্থিক সহযোগিতায় রি-কল প্রকল্পে উক্ত ইউনিয়নের ১০টি গ্রামের দরিদ্র- হতদরিদ্র মানুষের সমাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছে। গত ৩ বছর যাবত গ্রামের মানুষকে সংগঠিত করে ১০টি সংগঠন কাজ করছে। ১০টি সংগঠনে মোট ১২শ ০১টি পরিবার থেকে ১২শ ০১ জন নারী-পুরুষ কে সদস্য করে সি.বি.এর মাধ্যমে নিজেদের আতœসামাজিক উন্নয়নে তারা প্রায় স্বনির্ভর। সদস্যরা নিজেদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে আপদ-কালিন উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন, নারীদের কর্ম সংস্থান ও অর্থনৈতিক ক্ষমাতায়নে ক্ষুদ্র প্রকল্প গ্রহনে অর্থ সহয়তা, গরু-ছাগল ও হাস-মুরগী বিতরন, ল্যাট্রিন ও টিউবওয়েল স্থাপন ও গোরা পাকা করন, জলবায়ুজনিত ঝুঁকি হ্রাস ও কৃষি সহয়তা হিসেবে প্রদর্শনী প্লটের জন্য সহযোগিতার পাশাপাশি চরাঞ্চলের মানুষের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষন সহয়তা প্রদান করে আসছে।
প্রকল্প পরিদর্শনে গিয়ে, হোসেন খার কান্দি গ্রামের সি.বি এর সভাপতি  তানিয়া আক্তার (৩৫) আব্দুল হক সেক (৫০) রোকেয়া বেগমসহ (৩০) সদস্যরা সংবাদ কর্মীকে জানান, চরের মানুষ হিসেবে তারা ছিল অবহেলিত ও অনঅভিজ্ঞ। একেকের উদ্যাগে গত ৩ বছরে অনেক অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছে এবং মৌলিক অধিকার গুলো চিহ্নিত করে তারা বেঁচে থাকার সংগ্রামে অত্মনিয়োগ করতে পেরেছেন। এছাড়া সেখানে প্রধান সমস্যা হিসেবে শিক্ষা, যাতায়াত ব্যাবস্থা, স্বাস্থ্য, খাস জমি বন্টন, নারীর অধিকার, বাল্যবিবাহ, তালাক ইত্যাদি বিদ্যমান সমস্যা গুলো প্রয়োজন সুশীল সমাজসহ মিডিয়া প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য সিবি এর সদস্যরা কামনা করছে। একেকের মাঠ পরিচালকরা নিযোমিত এলাকা পরিদর্শন করে উন্নয়ন পরিল্পনার দিক নির্দশনা দিচ্ছেন। সম্প্রতি একটি সিবিওর সভায় একেকের জেলা এ্যালায়েন্স কনভেনর এ্যাডভোকেট বশির আহম্মদ, ডেপুডি ডিরেক্টর বি.এম আলাউদ্দিন, রি-কল প্রজেক্টের প্রকল্প সমন্বয় কারি রনজিৎ কুমার শীল ও প্রকল্পে মাঠ কর্মীদের সাথে মিডিয়া প্রতিনিধিগণ চরের সুবিধা বঞ্চিত ও দরিদ্র মানুষের কথা গুলো মনযোগ সহকারে শুনেন।
ঐ সকল অবহেলিত মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা বাস্তবায়নে একেকে  সকল প্রকার সাহায্য সহযোগিতার জন্য নানা কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান।
 

 

  আপলোড তারিখ : 2013-03-22

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত