তাজা খবর : 
 
 
মণিরামপুরে জামায়াত- পুলিশ সংঘর্ষ নিহত ১: পুলিশসহ আহত ৩৫
এফএনএস (এস এম হাবিব; যশোর) : যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামে পুলিশের সঙ্গে জামায়াত শিবির কর্মীদের সংঘর্ষে ১জন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। নিহত জামায়াত কর্মী আনিসুর রহমান (৩২) জয়পুর গ্রামের ইব্রাহিমের ছেলে। শুক্রবার ভোরে  উপজেলা জামায়াতের আমীর ফজলুল হককে ধরতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে আড়াইশ শয্যার যশোর জেনারেল হাসপাতাল ও অন্যদের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও আ'লীগ নেতাকর্মীদের বাড়ী অগ্নিসংযোগের করেছে জামায়াত শিবির কর্মীরা।
যশোরের সহকারি পুলিশ সুপার(খ-সার্কেল)সৈয়দ মোস্তফা কামাল জানান, শুক্রবার ভোরে মণিরামপুর থানা পুলিশ ও যশোরের অতিরিক্ত পুলিশ জয়পুর গ্রামে অভিযান চালায়। বিভিন্ন সময়ে এ এলাকায় জামায়াত শিবিরের হামলা সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের আটকের জন্য এ অভিযান চালানো হয়। এ সময় ৫ জনকে আটকও করা হয়। কিন্তু এর পরপরই জামায়াত শিবির কর্মীরা স্থানীয় মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে প্রচারণা চালিয়ে গ্রামবাসীদের নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা লাঠিসোটা নিয়ে পুলিশের গাড়ি ঘেরাও করে ভাংচুর ও বেধড়ক মারপিট শুরু করে। এতে উপ পরিদর্শক (এসআই) শঙ্কর চন্দ্র, কনস্টেবল মনিরুল, মোশাররফ, তন্ময়সহ ১০ পুলিশ সদস্য আহত হন। নিজেদের বাঁচাতে এক পর্যায়ে পুলিশ শর্টগানের গুলিবর্ষণ শুরু করলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে জামায়াত শিবির কর্মীসহ ১০ গ্রামবাসী আহত হন। এরা হলেন, জয়পুর গ্রামের কাউসার আলীর ছেলে আলমগীর হোসেন(২৮), মতিয়ার রহমানের ছেলে আলমগীর(২৫), মোহাম্মদ আলীর ছেলে রফিকুল (৩৫), ইউনুসের ছেলে আলী (৪৫), আবদুর রাজ্জাকের ছেলে সবুজ (২৮), ইবাদত হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন (৫৫), নূর ইসলামের স্ত্রী জোহরা বেগম(৪২), কাদের মোল্যার ছেলে আমজাদ (৪২), মশিয়ার রহমানের ছেলে এনামুল (১৮) ও সেবহানবক্সের ছেলে শহিদুল ইসলাম (৪২)। এদেরকে আড়াইশ শয্যার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এএসআই হাফিজুর রহমান জানান, মণিরামপুরে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েনের প্রস্তুতি চলছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ জামায়াত শিবিরের নেতাকর্মীরা স্থানীয় বেশ কয়েকজন আওয়ামীলীগ নেতাকর্মীদের বাড়ীতে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে। অপরদিকে সকাল ৭ টা থেকে যশোর-মণিরামপুর সড়ক অবরোধ করে রেখেছে। মনিরামপুর থানার ওসি আলী আজম জানান,জয়পুর গ্রামে আসামি ধরতে গেলে জামায়াত শিবির কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় অন্তত ১০/১২ জন পুলিশ সদস্য আহত হন। আত্মরক্ষার্থে  পুলিশ প্রায় ২০ রাউন্ড শর্টগানের গুলিবর্ষণ করে। এতে একজন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন । বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে। সড়ক অবরোধ উঠিয়ে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনসে বিজিবি নামানো হয়েছে।

যশোরে পেশাদার ছিনতাইকারী সন্ত্রাসী
শুভ,পাঠা সুমন ও গাঁজাখোর সাধু আটক
এফএনএস (এস এম হাবিব; যশোর) : কোতয়ালী থানা পুলিশ পেশাদার ছিনতাইকারী বোমাবাজ , সন্ত্রাসী ও বহু মামলার আসামী শুভ ও আইয়ূব হোসেন ওরফে সুমন ওরফে পাঠা সুমনকে আটক করেছে। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে কোতয়ালী থানার এএসআই মিরাজসহ একদল পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে শহরের বেজপাড়া এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী সন্ত্রাসী পুলিশের উপর বোমা নিক্ষেপ মামলার আসামী বহু মামলার আসামী বেজপাড়া ফুড গোডাউনের দক্ষিণ পাশের বাসিন্দা রবিউল ইসলামের পুত্র শুভ (২২) ও  শুক্রবার দুপুরে কোতয়ালী থানার অপর এএসআই ইসাহকসহ একদল পুলিশ শহরের রেল বাজার এলাকা থেকে রেল বাজার ষষ্টিতলা পাড়ার মৃত করিম বক্সের পুত্র আইয়ূব হোসেন ওরফে সুমন ওরফে পাঠা সুমনকে আটক করে। পাঠা সুমন পেশাদার ছিনতাইকারী ও বহু মামলা আসামী। এছাড়া, গাঁজা সেবনকালে পুলিশ বিকেলে যশোর সদর উপজেলা সুজলপুর গ্রামের মৃত মফিজুল ইসলামের পুত্র সাধক ওয়াসিম আকরামকে শহর থেকে আটক করে।

যশোরের পল্লীতে ফেনসিডিল
উদ্ধার আসামীর পলায়ন
এফএনএস (এস এম হাবিব; যশোর) :
এবার যশোর সদর উপজেলা ফুলবাড়ী ক্যাম্পের পুলিশ ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করলেও ফেনসিডিল বহনকারী দুই যুবকসহ কয়েকজনকে আটক করতে পারেনি। এ ব্যাপারে মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই সামছুল আলমসহ একদল পুলিশ কাশিমপুর গ্রামের গুদাপাড়া খালপাড়া জনৈক আতিয়ার রহমানের খেজুর বাগানে অভিযান চালায়। এ সময় কাশিমপুর পশ্চিমপাড়ার শহর আলীর পুত্র মুকুল ও লিয়াকতের পুত্র সোহেলসহ তাদের সঙ্গীদের ফেলে যাওয়া ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানায় জমা দিয়ে মামলা দিয়েছে।

  আপলোড তারিখ : 2013-03-22

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত